পুলিশ সুপারের নির্দেশনায় নওগাঁয় মাদকবিরোধী অভিযান; ৫০ লিটার চোলাই মদ ও নগদ ৮১ হাজার ৮০০ টাকাসহ নারী আটক

Author
প্রকাশিত: শনিবার, ২৭ জুন ২০২৬, ১১:৫৩ pm

নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম-এর নির্দেশনায় মান্দা উপজেলায় মাদকবিরোধী অভিযানে ৫০ লিটার চোলাই মদ (চোলাই মদ তৈরির উপাদান) ও মাদক বিক্রয়ের অভিযোগে নগদ ৮১ হাজার ৮০০ টাকা জব্দ করেছে পুলিশ। এ সময় এক নারীকে আটক করা হয়েছে।

পুলিশ জানায়, জনগণের দেওয়া তথ্যের ভিত্তিতে পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম-এর নির্দেশনায় বৃহস্পতিবার (২৬ জুন) সন্ধ্যা ৭টা ৪৫ মিনিটে মান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি)-এর নেতৃত্বে এসআই আশীষ কুমার সান্যাল এবং সঙ্গীয় ফোর্স উপজেলার ভারশো ইউনিয়নের ভারশো ঋষিপাড়া এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করেন।

অভিযানকালে ওই এলাকার বাসিন্দা ডলি রানীকে আটক করা হয়। এ সময় তার পলাতক স্বামী সমোর সাহা ওরফে সুমনের হেফাজতে মাটির নিচে গর্ত করে লুকিয়ে রাখা অবস্থায় ৫০ লিটার চোলাই মদ (চোলাই মদ তৈরির উপাদান) উদ্ধার করে জব্দ করা হয়। এছাড়া, আটক নারীর হেফাজত থেকে মাদক বিক্রয়ের অভিযোগে নগদ ৮১ হাজার ৮০০ টাকা উদ্ধার করে জব্দ করা হয়েছে।

পুলিশ আরও জানায়, এ ঘটনায় সংশ্লিষ্টদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

পুলিশ সুপারের নির্দেশনায় নওগাঁয় মাদকবিরোধী অভিযান; ৫০ লিটার চোলাই মদ ও নগদ ৮১ হাজার ৮০০ টাকাসহ নারী আটক
আব্দুল্লাহ আল মাহীদ (স্টাফ রিপোর্টার)  |  প্রকাশিত: ২৭ জুন ২০২৬
নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম-এর নির্দেশনায় মান্দা উপজেলায় মাদকবিরোধী অভিযানে ৫০ লিটার চোলাই মদ (চোলাই মদ তৈরির উপাদান) ও মাদক বিক্রয়ের অভিযোগে নগদ ৮১ হাজার ৮০০ টাকা জব্দ করেছে পুলিশ। এ সময় এক নারীকে আটক করা হয়েছে। পুলিশ জানায়, জনগণের দেওয়া তথ্যের ভিত্তিতে পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম-এর নির্দেশনায় বৃহস্পতিবার (২৬ জুন) সন্ধ্যা ৭টা ৪৫ মিনিটে মান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি)-এর নেতৃত্বে এসআই আশীষ কুমার সান্যাল এবং সঙ্গীয় ফোর্স উপজেলার ভারশো ইউনিয়নের ভারশো ঋষিপাড়া এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করেন। অভিযানকালে ওই এলাকার বাসিন্দা ডলি রানীকে আটক করা হয়। এ সময় তার পলাতক স্বামী সমোর সাহা ওরফে সুমনের হেফাজতে মাটির নিচে গর্ত করে লুকিয়ে রাখা অবস্থায় ৫০ লিটার চোলাই মদ (চোলাই মদ তৈরির উপাদান) উদ্ধার করে জব্দ করা হয়। এছাড়া, আটক নারীর হেফাজত থেকে মাদক বিক্রয়ের অভিযোগে নগদ ৮১ হাজার ৮০০ টাকা উদ্ধার করে জব্দ করা হয়েছে। পুলিশ আরও জানায়, এ ঘটনায় সংশ্লিষ্টদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
লিংক কপি করা হয়েছে!